• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো রিকসা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২১, ১১:৩০ পূর্বাহ্ণ
আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো রিকসা চালক নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরজামান নামের এক অটোরিকসা চালক নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকালে উপজেলার পুর্ব কুকুয়া গ্রামে।
জানাগেছে, উপজেলার পুর্ব কুকুয়া গ্রামের সিরাজুল হকের ছেলে অটো রিকসা চালক নুরজামান মঙ্গলবার রাতে নিজের ঘরে অটো রিকসার ব্যাটারী চার্জে লাগিয়ে দেয়। বুধবার সকালে তিনি ওই গাড়ীর ব্যাটারীর চার্জার খুলতে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার ডাক চিৎকার শুনে তার স্ত্রী তাসলিমা বেগম বিদ্যুতের মুল সুইচ বন্ধ করে দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক হিমাদ্রী রায় তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত অটো রিকসা চালকের স্ত্রী তাসলিমা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, গাড়ীর ব্যাটারীর চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আমার স্বামী মারা গেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হিমাদ্রী রায় বলেন, নুরজামানকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পবিরারের দাবীর প্রেক্ষিতে নরজামানের মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।