স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীতে হটলাইনে ফোন করলেই মিলছে অক্সিজেন সেবা। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল মৃধার উদ্যোগে করা অক্সিজেন ব্যাংক থেকে মিলছে এই সেবা।
করোনা মহামারির এই সময়ে অনেকেই ভুগছেন অক্সিজেনের অভাবে। তাদের সেবা দিতেই হটলাইন নাম্বার দিয়েছে ওই ছাত্রলীগ নেতা।এতে ফোন করে অক্সিজেন চাইলেই বাসায় গিয়ে বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল মৃধা।