• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাউখালীতে খাদ্য সামগ্রী-মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৫, ২০২১, ১০:০৭ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাউখালীতে খাদ্য সামগ্রী-মাস্ক বিতরণ

পিরোজপুর প্রতিনিধি:

স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বৃক্ষরোপন ও কোভিড-১৯ দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী এবং মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে কাউখালী শাখা কার্যালয়ে বিতরণী অনুষ্ঠানে কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মৃদুল আহম্মেদ সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় রিক’র ভান্ডারিয়া এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, কাউখালী শাখার ম্যানেজার মোঃ আল আমিন শেখ, হিসাবরক্ষক মোঃ জুয়েল সরদার উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী প্যাকেটে ছিলো চাল, আলু, ডাল, তৈল, লবন।