• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে শেখ কামালের জন্মদিন পালন ও গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৫, ২০২১, ১৩:৪৫ অপরাহ্ণ
বাকেরগঞ্জে শেখ কামালের জন্মদিন পালন ও গাছের চারা বিতরণ

বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাধবী রায়ের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর পরে আলোচনা সভার আয়োজনে যোগ দেয় উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্বেচ্ছাসেবি যুব সংগঠন ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির স্বেচ্ছাসেবক বৃন্দ। যোহর বাদ দোয়া অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক দের মাঝে গাছের চারা বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাধবী রায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।