প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে নতুন অডিটোরিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ। পরে জন্মদিনের কেক কাটা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।