আজ ৬ আগস্ট, শুক্রবার বিকাল ৩:০০ ঘটিকার সময় আন্তর্জাতিক যুব দিবস কে সামনে রেখে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এবং কোস্টাল ইয়ুথ একশন হাবের যৌথ প্রযোজনায় প্রাথমিক যুব পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নেদারল্যান্ডেরস্থ বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ । যুব পরামর্শ সভা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়কারী সোহানুর রহমান এই অনুষ্ঠানে বাংলাদেশের ১৯ টি জেলা থেকে প্রায় ১০০ জনের মতো যুব পরিবেশকর্মী অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মহোদয় অনেক গুরুত্বপূর্ণ কথা এবং আইডিয়া উপস্থাপনা করেন যেগুলো বাংলাদেশের তরুণ পরিবেশ কর্মীদের আমাদের পরিবেশের প্রতি কাজ করার জন্য উৎসাহ যোগায়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী যুবকগণ তাদের নিজ নিজ এলাকায় এই জলবায়ু পরিবর্তনের কারণে যে সকল ক্ষতির সম্মুখীন হচ্ছিল তার বর্ণনা খুব সুন্দরভাবে দিচ্ছিল এবং তা থেকে কিভাবে মুক্তি পেতে পারে তাও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছিল । তাছাড়া যুবক গান মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের কাছে বিভিন্ন রকমের প্রশ্ন রেখেছিল। সেসব প্রশ্নের উত্তর রাষ্ট্রদূত মহোদয় মিটিং এর শেষ দিকে খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। একইসাথে তিনি বলেছেন কিভাবে কাজ করলে আমাদের তরুণ পরিবেশবাদী যুবকগণ ভালো সাড়া পেতে পারে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন ।এজন্য বিভিন্ন রকমের পথ তিনি ব্যাখ্যা করেছেন। তিনি আরও পরামর্শ দেন যে ফটোগ্রাফির মাধ্যমে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর এমন ছোট ছোট জিনিসের ছবি তুলে ৩০ থেকে ৪০ সেকেন্ডের ছোট ছোট ভিডিও করে মানুষের দৃষ্টি আকর্ষন করার। সেইসাথে ভালো লেখনীর মাধ্যমে উর্ধ্বতন কর্মকর্তাদের কিভাবে আকর্ষণ করা যায় আমাদের এই পরিবেশের প্রতি সে সকল উপায় বললেন। তিনি আরো বললেন ছোট ছোট বাচ্চাদের আমাদের পরিবেশের প্রতি সচেতন হতে হবে বিশেষ করে ক্লাস থ্রি ফোর থেকে এইট পর্যন্ত যারা থাকে গ্রামে গ্রামে প্রতিটি পর্যায়ে বাচ্চাদের সচেতন করতে হবে নিজ থেকে যতটুকু পারা যায় নিজের পরিবার বা বিদ্যালয়ের প্রতিবন্ধকতা দূর করে প্রতিদিন অল্প অল্প করে পরিবেশের জন্য কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাতে হবে এবং এই সকল কাজ ছবি তুলে ডুকুমেন্টারি করার মাধ্যমে নীরব ভাবে প্রতিবাদ করার কথা বলেন। তিনি এও বলেন যে এই জলবায়ু পরিবর্তনের জন্য যা করার আমাদেরই আগে সচেতন হতে হবে কারণ যখন বিশ্ব নেতৃবৃন্দ খতিয়ে দেখবে তখন যদি দেখে যে এগুলো সব বাংলাদেশের মানুষের কারণে সৃষ্ট তাহলে তারা আর আমাদের সহায়তা আগ্রহ দেখাবে না সুতরাং আমাদের পরিবেশকে ঠিক করার জন্য আমাদেরই সঠিকভাবে কাজ করতে হবে এবং এর মধ্যে সবচাইতে বড় ভূমিকা পালন করে যুবকগণ। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে যুবকদের সক্রিয় হওয়ার পরামর্শ দেন।