গৌরনদী প্রতিনিধি :
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশালের গৌরনদীতে শতভাগ করোনার টিকা নিশ্চিত করার লক্ষ্যে ২৪ টি কেন্দ্রে ৭২টি বুথ প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সকালে টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ওসি আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, জেলা পরিষদের সদস্য রাজু আহমেদ হারুনসহ অন্যান্যরা। উল্লেখ্য আগামীকাল (৭ আগস্ট) থেকে এসব কেন্দ্রে পরিক্ষামূলক ও আগামি ১৪ আগষ্ট থেকে গণটিকা দেয়া হবে।