গৌরনদী প্রতিনিধি \ আনন্দ টিভির বরিশালের ব্যুরো প্রধান কাজী আল-আমিনের পিতা অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুুক্তিযোদ্ধা কাজী মোহাম্মাদ আলী (৯০) বাধ্যর্কজনিত কারণে শুক্রবার দিবাগত গভীর রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…..রাজিউন)। তিনি স্ত্রী, তিন পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বাদ যোহর মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে গৌরনদীর কটকস্থল গ্রামের পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে।
বীর মুুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসসহ মুক্তিযোদ্ধা ও গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা। অপরদিকে সাংবাদিকের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম দিলীপ, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সহপ্রচার সম্পাদক হাসান মাহামুদ, বাংলা টিভির বরিশাল ব্যুরে্য প্রধান এফএম নাজমুল রিপন, আনন্দ টিভির আগৈলঝাড়া প্রতিনিধি সৈকত বাড়ৈসহ সহকর্মীরা।