• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৭, ২০২১, ১১:৪২ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শাফায়াত রহমান লাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

শাফায়াত সুবিদখালী মহিলা কলেজের প্রভাষক ও উত্তর আমড়াঁগাছিয়া গ্রামের মোঃ ফিরোজ আলম জুয়েলের ছেলে এবং সুবিদখালী ইসলামিয়া নূরানী মাদ্রাসার প্লে শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে যানা যায়, শাফায়াত শনিবার সকালে তাদের বসবাসরত বটতলা ভাড়া বাসার পিছনে পুকুর পাড়ে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে পরিবারের সকলের অগোচরে সে হঠাৎ পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন তাকে না দেখে খোঁজাখুঁজির এক পর্যায় বাসার পিছনের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।