• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে এমপি রুবিনা মীরার মাস্ক বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৭, ২০২১, ১১:৪০ পূর্বাহ্ণ
উজিরপুরে এমপি রুবিনা মীরার মাস্ক বিতরন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
উজিরপুরে বৃষ্টিতে ভিজে সংরক্ষিত আসনের এমপি রুবিনা মীরার মাস্ক বিতরন করেছে। গতকাল বেলা ১১ টায় বৃষ্টি উপেক্ষা করে জনসাধারণকে সচেতন করার জন্য উজিরপুর পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নের বিভিন্নস্থান ঘুরে ৮০০০ হাজার মাস্ক বিতরন করেন।
এসময় সকলের প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানসহ টিকা গ্রহন করার পরামর্শ দেন এমপি মীরা । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, আওয়ামীলীগ নেতা আঃ হাকিম সেরনিয়াবাত, আজিজুল হক সিকদার, শ্রমিকলীগের যুগ্ম-আহব্বায়ক শিপন মোল্লা, কাউন্সিল রিপন মোল্লা, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈকত প্রমুখ।