• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশন ১২ হাজার নারী পুরুষকে গণটিকা দেয়া হবে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৭, ২০২১, ১০:২১ পূর্বাহ্ণ
চরফ্যাশন ১২ হাজার নারী পুরুষকে গণটিকা দেয়া হবে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

চরফ্যাশন প্রতিনিধি॥
সারাদেশের মতো চরফ্যাশন উপজেলায় গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে চরফ্যাশন পৌরসভার উদ্যােগে পৌরভবনে প্রথম টিকা দিয়ে এই কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র মো মোরশেদ ও চররফ্যাশন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা: মাহাবুব কবির । এসময় চরফ্যাশন পৌরসভার কমিশনার , সাংবাদিকও কর্মচারিরা উপস্থিত ছিলেন। চরফ্যাশন পৌরসভাসহ প্রত্যেক ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড মিলে মোট ৬শ জন করে চিনের তৈরী সিনোফার্মা কোম্পানীর ভেরসিন টিকা প্রয়োগ করা হয়েছে। সকাল থেকে চরফ্যাশন হাসপাতালসহ প্রতিটি ইউনিয়নের ভেক্সিন কেন্দ্রগুলোতে ছিলো উপচেপড়া ভিড়। কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা সাধারণ মানুষের মাঝে ছিলোনা কনোরকমের স্বাস্থ্যবিধির বালাই। চরফ্যাশন উপজেলা নিবাহি কর্মকতা নোমান রাহুল ইউনিয়ন টিকাদান কেন্দ্রগুলি পরিদশর্ন করেন । চরফ্যাশন হাসপাতাল সূত্রে জানা যায়, চরফ্যাশন পৌরসভার ৯টি ওয়ার্ডে এবং চরফ্যাশনের ১৯টি ইউনিয়নে ১৯টি টিকাদান কেন্দ্রও ৫৭টি বুথ প্রস্তুত করে শনিবার সকাল ৯টা থেকে একযোগে গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। চরফ্যাশন মোট ১২হাজার নারী,পুরুষকে করোনার টিকা দেয়া হবে।
চরফ্যাশন উপজেলা নিবাহি কর্মকতা নোমান রাহুল বলেন, ‘বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের আজকে টিকা দেয়া হবে। প্রত্যেকটি কেন্দ্রে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়ে দেয়া হয়েছে, সবাই যেন টিকার আওতায় আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবাইকে টিকাকেন্দ্রে নিয়ে আসতে হবে।’সকাল থেকে আমি কেশ কয়েকটি কেন্দ্র গুরে দেখেছি উপস্থিতি বেশ ভাল । চরফ্যাশন পৌরসভার মেয়র মো মোরশেদ বলেন, ‘সকলে যাতে করোনার টিকা নেয় সেজন্য পৌর শহরে মাইকিং করা হয়েছে। চরফ্যাশন পৌরসভার ৯টি ওয়ার্ডে টিকাকেন্দ্র স্থাপন টিকা দেয়া হচ্ছে। আমাদের সকল কাউন্সিলর তাদের ওয়ার্ডে কাজ করছেন, তারা টিকা গ্রহীতাদের বাসা থেকে কেন্দ্রে নিয়ে আসছেন।চরফ্যাশন থানা পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘করোনার শুরু থেকে পুলিশ প্রশাসন মানুষকে সচেতন করতে মাঠে কাজ করছে। কোনো টিকাকেন্দ্রে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।’
চররফ্যাশন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা: মাহাবুব কবির বলেন, ‘ চরফ্যাশন গণটিকা দানের জন্য ১৯টি কেন্দ্রেরে ৫৭টি বুথের স্থাপন করে হয়েছে। প্রত্যেক কেন্দ্রের ৩টি বুথে ৬জন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী দ্বারা এ টিকা প্রয়োগ করা হচ্ছে। পুরো চরফ্যাশনে ১২হাজার নারী,পুরুষকে টিকা দেয়া হবে। বয়স্কদের বেশি অগ্রাধিকার দেয়া হবে।’
এছাড়াও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দেখা যায় একই চিত্র। হাসপাতালের দ্বিতীয় তলায় প্রায় ১৫শ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই সিরিয়ালে দাড়িয়েছে এ টিকা নেয়ার জন্য। তবে টিকা প্রত্যাশি নারী পুরুষের সামাজিক দূরত্ব মেনে দীর্ঘ সিরিয়াল নিয়ন্ত্রণের জন্য পুলিশ ও আনসার সদস্যরা নির্দেশনা দিলেও মানেনি দূর থেকে আসা সাধারন জনগণ।