• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডাঃসিরাজুল ইসলামের মৃত্যুতে রাশেদ খান মেননের শোক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৭, ২০২১, ০৮:৫৮ পূর্বাহ্ণ
ডাঃসিরাজুল ইসলামের মৃত্যুতে রাশেদ খান মেননের শোক।

বরিশালের প্রখ্যাত চিকিৎসক ক্যাপ্টেন সিরাজুল ইসলামের মৃত্যুতে (০৬ আগস্ট ২০২১) গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপি।তিনি বলেন,তার মৃত্যুতে বরিশালের মানুষের অপূরণীয় ক্ষতি হলো যা পূরণ হবার নয়।

একইভাবে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু,সাধারণ সম্পাদক টিপু সুলতান, জেলা নেতা মোজাম্মেল হক ফিরোজ,মহানগর নেতা কমরেড জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা শামিল শাহরোখ তমাল এবং মহানগর ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ।