বিজ্ঞান চর্চায় সত্য দর্শন এই স্লোগান, অনুষ্ঠিত হলো ভার্চুয়াল বিজ্ঞান মেলা ২০২১।অগ্নিযুগের বিপ্লবী মহিসী নারী মনোরমা বসু মাসিমা প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মুকুল মিলন খেলাঘর আসরের আয়োজনে শালিণ্য সামাজিক সংগঠন ও চাইল্ড’স ড্রিম অর্গানাইজেশনের সহযোগিতায় শিশু-কিশোর ও যুবকদের অংশগ্রহনে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় আয়োজক কমিটির চেয়ারম্যান প্রফেসর বিমল চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব কিশোর চন্দ্র বালার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।খেলাঘর কেন্দ্রীয় আসরের প্রেসিডিয়াম মেম্বার প্রফেসর ডা. মোঃ আবু সাইদ, জীবন কৃষ্ণ দে,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, সম্পাদক মাহবুবুর রহমান শিপন, খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, সাবেক সাধারণ সম্পাদক কাজী সেলিনা, সাংগঠনিক সম্পাদক শমসের আলী লিটু, সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, ঐতিহ্যবাহী ব্রজমোহন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিন হাওলাদার, চাইল্ড’স ড্রিম অর্গানাইজেশনের উপদেষ্টা প্রভাষক আজিজুর রহমান খোকন ও সভাপতি কে এম পলাশ। শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উপদেষ্টা মাহফুজ খানম লিপি,কেন্দ্রীয় সভাপতি কায়সার বিশ্বাস, সহ-সভাপতি তানিয়া আফরোজ লিপি। প্রায় ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ভার্চুয়াল এই মেলায় অংশগ্রহণ করেছে। বিজ্ঞানের কুইজ ও প্রজেক্ট প্রদর্শনীতে বিজয়ী সহ অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।