গৌরনদী প্রতিনিধি \ মহামারী করোনাকালীণ সময়ে কৃষকদের চাষাবাদে উদ্বুদ্ধকরনের লক্ষে বরিশালের গৌরনদীতে শষ্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার হাপানিয়া গ্রামের কালাম খানের আউশ ক্ষেতের ধান কর্তনের মধ্যে দিয়ে শষ্য কর্তনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীবসহ অন্যান্যরা।