• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে শেখ ফজিলাতুন্নেছার জন্মবাষির্কীতে অক্সিজেন বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২১, ০৮:২০ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে শেখ ফজিলাতুন্নেছার জন্মবাষির্কীতে অক্সিজেন বুথ উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি
বঙ্গবন্ধুর সহধর্মীনি শেখ ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবাষির্কীতে অক্সিজেন বুথ চালু করা হয়েছে। রোববার সকালে পটুয়াখালী প্রেসক্লাবে আনুষ্ঠিক ভাবে এ অক্সিজেন বুথের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন-পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দন আহম্মেদ,আওয়ামীলীগ নেতা অ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, সাংগঠনিক সম্পাদক অ্যাড. উজ্জল কুমার বোস,দপ্তর সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ,এবং কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান সবির প্রমূখ।

অক্সিজেন বুথ উদ্বোধনকালে জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আলমগীর বলেন-করোনার এই ভয়ঙ্কর মূহুর্তে মানুষের পাশে দাড়ানো অনিবার্য। যে যার সামর্থ মত বিপদগামীদের সহযোগীতা করা উচিৎ। বাঙালী জাতির পিতা মানুষের সেবা আত্মতৃপ্তি পেতেন। তার মতই ছিলেন তার সহধর্মীনি মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা। আজ তার ৯১ তম জন্মবার্ষিকী। তাই এই শুভদিন টায় এই মহান উদ্যোগ নিয়েছি। করোনায় আক্রান্ত মানুষের বিনা মূল্যে অক্সিজেন সেবা দিতে হটলাইন খোলা হয়েছে। প্রয়োজনে ফোন করলেই বাসায় পৌছে অক্সিজেন নিয়ে হাঝির হবে ছাত্রলীগ কর্মীরা।