মাসুদ রেজা ফয়সাল
বামনা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে আজ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “শেখ হাসিনার বারতা নারী পুরুষের সমতা” বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।
বামনা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, বামনা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবুল হোসেন শরীফ, বামনা প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন মোল্লা, বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পিন্টু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহরিয়া গোলদার প্রমূখ। আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সমীর চন্দ্র শীল। অনুষ্ঠান শেষে ৬ জন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।