ডেস্ক রিপোর্ট:
মসজিদের বারান্দায় টিকটিক ভিডিও করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কুমিল্লায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ আগস্ট) দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ীর নিজ বাড়ি থেকে ইয়াসিন (২০) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।
ইয়াছিন ওই গ্ৰামের মৃত গোলাপ মিয়ার ছেলে।
সকালে নিজ কার্যালয়ে প্রেসি ব্রিফিংয়ে এই তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফারুক আহমেদ।
তিনি জানান, গত ২৭ জুলাই দাউদকান্দি উপজেলার ‘দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামী সেন্টার’-এর বারান্দায় টিকটক ভিডিও নির্মাণ করে লাইকি আইডিতে আপলোড করে ইয়াসিন। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ভিডিও দেখে মুসল্লিদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সাধারণ মানুষের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি নজরে এলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে ভিডিও নির্মাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালায় পুলিশ।
এসপি ফারুক আহমেদ আরও জানান, গ্ৰেফতারের পর মসজিদের বারান্দায় টিকটক ভিডিও নির্মাণের বিষয়টি স্বীকার করে ইয়াসিন।
ইয়াছিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ভিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।