• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে করোনায় আজও মরলো ২০ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২১, ০৭:৩৬ পূর্বাহ্ণ
বরিশালে করোনায় আজও মরলো ২০ জন

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে করোনা শনাক্ত হয়ে ১১ ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এদের মধ্যে ১১ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৪৭ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৪৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ১৭৭, পটুয়াখালীতে ৭১, ভোলায় ৯৬, পিরোজপুরে ৫৭, বরগুনায় ৬১ ও ঝালকাঠিতে ১৭ জন।

বরিশাল বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ২৯৬ জন।

এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল পর্যন্ত ২৮০ জন ভর্তি ছিলেন। যার মধ্যে ৯২ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এ ইউনিটে ৩৩ নতুন রোগী ভর্তি হয়েছেন।