• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে জনতার হাতে চোর আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে জনতার হাতে চোর আটক

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর এলাকা থেকে জাহাঙ্গীর হোসেন (৫০) নামের এক চোরকে আটক করা হয়েছে। আটককৃত জাহাঙ্গীর বাখেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের কাসেম আলী সিকদারের পুত্র।
গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, রবিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বোরাধী গরমগল গ্রামের সবুজ খলিফার বসতঘরে চুরি করতে গিয়ে ধাওয়া খেয়ে পার্শ্ববর্তী কুতুবপুর গ্রামের একটি দোকানের সামনে যায় জাহাঙ্গীর। এসময় দোকান মালিক টের পেয়ে ডাকচিৎকার দিলে পাশ্ববর্তী খালের মধ্যে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চোর জাহাঙ্গীর। পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দিলে রাতেই জাহাঙ্গীরকে আটক করা হয়। আটককৃত জাহাঙ্গীর অসুস্থ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।