মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনায় মৃত্যু ও সংক্রমনের হার আশংকাজনক হারে বেড়েই চলেছে। এমতাবস্তায় প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে টিকা নিতে মানুষের ভিড় বাড়ছে।
ঠিক তখনই মানুষের কষ্ট লাগবে সোমবার (৯ আগস্ট) মির্জাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে উপজেলায় বসবাসরত পুলিশ পরিবারের সদস্যদের জন্য করোনার টিকার রেজিষ্ট্রেশন সহ টিকা গ্রহনের সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। হাসপাতালে প্রবেশের সময় নিচতলায় এ সহায়তা কেন্দ্র দেখা যায়। এর সার্বিক দিক নির্দেশনা দিচ্ছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ।
তিনি বলেন, মির্জাগঞ্জ থানা পুলিশ দেশের যেকোন দুর্যোগে সাধারন জনগণের পাশে রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে পুলিশ সদস্যরা করোনার টিকার রেজিষ্ট্রেশন সহ টিকা গ্রহনে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। আমরা জনগনকে বুজিয়ে স্বাস্থ্যবিধিসহ সরকারি সকল বিধিনিষেধ বাস্তবায়নের চেষ্টা করছি। এক্ষেত্রে অনেক সময় আমাদের কঠোরও হতে হচ্ছে।
তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় এখন একমাত্র প্রধান হাতিয়ারই হল শতভাগ মানুষের মাস্ক পরিধান ও টিকা গ্রহণ করা। এই দুটিই পারে আমাদের করোনার হাত থেকে রক্ষা করতে।
তাই সবাইকে মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে এসে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান।