• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিটি উপজেলা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন নির্মানের দাবি জানালেন সাংসদ পংকজ নাথ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২১, ১৬:১৬ অপরাহ্ণ
প্রতিটি উপজেলা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন নির্মানের দাবি জানালেন সাংসদ পংকজ নাথ।

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জ ঃ হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে শোক দিবসের আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রতিটি উপজেলা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন নির্মানের দাবি জানান। এসময় সাংসদ পংকজ নাথ আরো বলেন, ১৫ ই আগষ্ট হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র। স্বাধিকারের জন্য আজিবন সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ফলে বাঙালি জাতি, বাংলাদেশ এবং সামর্থক শব্দে পরিনত হয়েছিল। এসময় সাংসদ কর্মহীন হয়ে পরা দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। আজ সোমবার রাতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, তৌফিকুর রহমান, মাষ্টার নাছির উদ্দীন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।