• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মুক্তমনা লেখকদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১০, ২০২১, ১১:১৮ পূর্বাহ্ণ
বরিশালে মুক্তমনা লেখকদের  প্রতিবাদ সমাবেশ

বরিশাল ব্যুরো
খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে এবং দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও সম্পত্তি লোপাটের প্রতিবাদে বরিশালে প্রতিবাদে সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচী পালন করেন মুক্তমনা লেখক, সাংবাদিক, শিল্পী ও শিক্ষকবৃন্দ। বভিন্ন শ্রেণী পেশার মানুষও এ কর্মসূচীতে অংশগ্রহন করেন। প্রতিবাদ সমাবেশে প্রতিবাদ্য শ্লোগান ছিল ‘তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শির দাড়ায়…..’
মুক্তমনা লেখক কাজল দাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক উম্মেশ রায়, রাজনীতিবিদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক দুলাল মজুমদার, ডা. মনিষা চক্রবর্তী, সাংবাদিক সৈয়দ মেহেদি হাসান ও সাংবাদিক অপূর্ব অপু, হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি লিটু দত্ত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুন সংগঠক কিশোর বালা।
সমাবেশে বক্তারা বলেন, এ পর্যন্ত দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের হামলাকারীরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বারবার অপরাধের দায় থেকে মুক্তি পাচ্ছে। তাদেরকে বিচারের আওতায় আনতে না পারায় দেশে উগ্রবাদের বিস্তার ঘটছে। বক্তারা খুলনার ঘটনার জন্য রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবী জানিয়েছেন।