• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ৫০ কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১০, ২০২১, ০৮:০১ পূর্বাহ্ণ
বরিশালে ৫০ কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ

বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ জন কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ।

করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আজ ১০ আগস্ট মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের এর পক্ষ থেকে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ জন কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষে সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ জন কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়।