• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পালরদী নদী থেকে বালু উত্তোলন : একজনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১০, ২০২১, ১০:১৮ পূর্বাহ্ণ
পালরদী নদী থেকে বালু উত্তোলন : একজনের কারাদন্ড

বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদী থেকে অবৈধ উপায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সুজন ফকির নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি দুইটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত সুজন উপজেলার বড় কসবা গ্রামের সামসুল হকের পুত্র।

মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর বাউরগাতী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে নদী থেকে বালু উত্তোলনের সাতে জড়িত সুজনকে আটক করা হয়। পরে আটককৃত সুজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর অধীনে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স।

এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই ইমাম হোসেনসহ অন্যান্যরা।