মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, সহ সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, সহকারী কমিশনার (ভূমি ) মোঃ রায়হান-উজ্জামান, দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ হাওলাদার প্রমুখ।
সভায় ১৫ ই আগস্ট উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পালনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।