• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১০, ২০২১, ০৯:৩১ পূর্বাহ্ণ
হিজলায় জাতীয় শোক দিবস পালিত

হিজলা প্রতিনিধিঃ আগামী ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নআওয়ামীলীগের উদ্যেগে গত সোমবার বিকালে স্থানীয় গোহাট মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাওফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার।প্রধান অতিথির বক্তব্য রাখেন হিজলা মেহেন্দীগঞ্জের সংসদ সদস্য পংকজ নাথ।অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ,বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজাহান তালুকদার,হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী,ভাইস চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিন,আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফারুকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা কাজী কামাল উদ্দিন কবির,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম সরদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলাইমান শান্ত সহ বিভিন্ন নেতৃবৃন্দ।পরে ১৫ ই আগষ্ট নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।তাছাড়াও মাননীয় সংসদ সদস্য পংকজ নাথ হরিনাথপুর ইউনিয়নের ৫৫০ জন করোনাকালীন সময়ে কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ ৫০০ টাকা ও ২০০ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।