• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে কৃষককে কুপিয়ে রগ কর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১১, ২০২১, ১৩:০৯ অপরাহ্ণ
নলছিটিতে কৃষককে কুপিয়ে রগ কর্তন

নলছিটিতে জমি বিরোধের জের ধরে খলিলুর রহমান খান নামে এক কৃষককে কে কুপিয়ে রগ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার দুপুর আড়াইটায় নলছিটি পৌরসভার ২ নং ওয়ার্ড নাঙ্গলি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের সহযোগীরা আহতদের উদ্ধার করে নলছিটিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত খলিলুর ওই এলাকার সইজুদ্দিন খানের ছেলে।
বর্তমানে খলিল মুমূর্ষ অবস্থায় শেবাচিমের অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
ধারালো অস্ত্রের কোপে খলিলের ডান হাতের কব্জিতে হারকাটা সহ রগ কর্তন হয়।
তবে অবস্থার অবনতি হলে যে কোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহত খলিলুর রহমান জানান,নাঙ্গলি গ্রামের মৃত বুরজুগ আলীর ছেলে শাহে আলম তালুকদার এর কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন কৃষক খলিলুর রহমান। প্রতিপক্ষ শাহীন মল্লিক ও তার সহযোগীরা আমাকে চাষাবাদ থেকে সরে যেতে প্রায় খুন-জখমের হুমকি দেয়।
আমি ঘটনার দিন চাষাবাদ করতে গেলে তারা আমাকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত করে।আমি শাহিন মল্লিকের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চাই।

জমির মালিক শাহে আলম তালুকদার জানান, দীর্ঘদিন ধরে শাহে আলমের
ক্রয় কৃত জমি নিয়ে একই এলাকার প্রতিবেশী মৃত রত্তন মল্লিকের ছেলে শাহীন মল্লিক ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।

শা‌‌হীন মল্লিক একজন ভূমিদস্যু সন্ত্রাসী, ক্ষমতার দাপট দেখিয়ে শাহীন ও তার সহযোগীরা শাহে আলমের জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায়। তার কোনো কাগজপত্র নেই।

বিষয়টি নিয়ে শাহে আলম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসনকে জানালে শাহিন ও তার পরিবারের সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়।
বিরোধপূর্ণ জমি নিয়ে সম্প্রতি শাহে আলমের সাথে শাহীন মল্লিকের দ্বন্দ্ব হয়।

প্রায় সময় তুচ্ছ বিষয় নিয়ে শাহে আলম ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন-জখমের হুমকি দিয়ে আসছে শাহিন ও তার সহযোগীরা।
শাহে আলমের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন খলিলুর রহমান খান।
ঘটনার দিন গত মঙ্গলবার দুপুরে ওই জমিতে খলিলুর রহমান চাষাবাদ করতে গেলে শাহিন ও তার সহযোগীরা বাধা দেয়।
একপর্যায়ে প্রতিবাদ করা হলে শাহিন ও তার স্ত্রী জহুরা বেগম, ছেলে নাদিম, নাঈম ও তাদের সহযোগী হাবিব কারিকর ও তার ছেলে রাজীব, শাহেদ আলীর ছেলে সোহেল খান,সহ অজ্ঞাতনামা চার পাঁচজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় খলিলুর কে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে খলিলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জমির মালিক শাহে আলম আরো জানান, এ ঘটনায় নলছিটি থানায় মামলার অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।