• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১১, ২০২১, ০৮:৩১ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকীতে (আগামী ১৫ই আগস্ট) জাতীয় শোক দিবস ২০২১ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।

উপজেলা শিশু একাডেমি কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক দিবসের প্রস্তুতি মূলক সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বিআরডিবি চেয়ারম্যান খালেদা ওহাব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর কবির, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান হাওলাদার, ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার লুনা, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ শাহজাহান খান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,সাংবাদিক মোহাম্মদ আলী,রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী প্রমূখ।

এছাড়াও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তি বর্গ।

সভায় উপজেলায় আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করার সিদ্বান্ত গৃহীত হয়।