• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র খুলেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১১, ২০২১, ০৬:৪০ পূর্বাহ্ণ
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র খুলেছে

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ায় আজ বুধবার থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) খুলে দেওয়া হয়েছে।

ঢাকায় ভারতীয় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এক পোস্টের মাধ্যমে আইভিএসি খোলার তথ্য জানানো হয়।

তবে, পর্যটক ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে না বলে উল্লেখ করা হয়।

ভারতীয় দূতাবাস জানায়, আজ থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। পর্যটক ভিসা বাদে সব ধরনের ভিসার আবেদনকারীরা সরাসরি আইভিএসিগুলোতে গিয়ে ভিসার আবেদন করতে পারবেন।