• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সুস্থতা কামনা চেয়েছেন-আনোয়ার হোসেন (ছোটন)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১১, ২০২১, ০৯:৪৬ পূর্বাহ্ণ
ভোলা পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সুস্থতা কামনা চেয়েছেন-আনোয়ার হোসেন (ছোটন)

এম ইসমাইল, ভোলা সদর।।
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জনপ্রিয় মুখ পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ শাহজাহান ব্যাপারির অবস্থা সংকটময়, সুস্থতায় কামনায় দোয়া চেয়েছেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটন।

জনাব শাহাজান ব্যাপারি দীর্ঘদিন হার্টের রোগের সমস্যায় ভুগছিলেন।
গত ০৮/০৮/২১ইং তারিখে শাহাজান ব্যাপারি হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকা নেওয়া হয়। পরে তাকে উন্নত সেবা দিতে ঢাকা সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে তার অবস্থা সংকটময় হওয়ায় তাকে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় আছেন। তার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সকলোর কাছে দোয়ার আহ্বান করেছেন জেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (ছোটন)

আনোয়ার হোসেন ছোটন বলেন, জনাব শাহজাহান ভাইয়ের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে! শাহজাহান ভাইর সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি।মহান আল্লাহ পাক শাহজাহান ভাইকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন আমিন।