• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে যুবক-যুবতীদের মাঝে সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১২, ২০২১, ০৯:৪৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে যুবক-যুবতীদের মাঝে সনদ বিতরণ

গৌরনদী প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাশার। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান। শেষে গবাদি পশু, হাঁস মুরগি ও মৎস চাষের উপর প্রশিক্ষণার্থী ৩২জন যুবক ও যুবতীদের মাঝে সনদ বিতরণ করা হয়।