হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ছয় পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে হিজলা থানার পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ আলী 26। জানা যায় হিজলা উপজেলা সদর হিজলা সরকারি কলেজ সংলগ্ন নুরুজ্জামান রারির বাড়ির সামনে হিজলা মুলাদি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। হিজলা থানার এসআই বেল্লাল হোসেন ও এস আই আব্বাস জানান বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার সময়। বড়জালিয়া ইউনিয়নের বাহের চর গ্রামের আব্দুল গনি ব্যাপারীর ছেলেঅটোচালক মোহাম্মদ আলী উপজেলা সদর বাস স্ট্যান্ড থেকে ইয়াবাসহ হরিনাথপুর এর উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এ সংবাদ পুলিশ গোপনে জানতে পেরে হিজলা কলেজ সংলগ্ন আটককৃত মোহাম্মদ আলীর গাড়ি থামায়। এবং তল্লাশি করে ছয় পিস ইয়াবা পায়।তখন তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হিজলা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। ঘটনা সম্পর্কে আটক কৃত মোহাম্মদ আলী জানায় 5 জন যাত্রী নিয়ে তিনি হরিনাথপুর উদ্দেশ্যে রওনা হলে কলেজের সামনে আসলে পুলিশ তার গাড়ি থামিয়ে পুলিশের গাড়ি অটো গাড়ি থামিয়ে তল্লাশি করে। তা দেখে গাড়ির মধ্যে থাকা পাঁচজন যাত্রী নেমে ছিটকে পড়ে পালিয়ে যায়। ইয়াবা সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।