• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

একটি শোক সংবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২১, ১৭:৪২ অপরাহ্ণ
একটি শোক সংবাদ

বরিশালে জেলা পরিষদের সদস্য ও যুবলীগ নেতা মোঃ মাইনুল হোসেন পারভেজ’র শ্বশুড় কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আজিজুল হক মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।)

শুক্রবার (১৩ আগস্ট) রাত ১০ টা ১০ মিনিটে কুষ্টিয়া সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে, স্ত্রী ও নাতি নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজের যানাজা শনিবার (১৪ আগস্ট) সকাল ১০ টায় কুষ্টিয়ার ভেরামারা উপজেলার অনুষ্ঠিত হইবে। তার মরদেহ পারিবারিক করস্থানে দাফন করা হইবে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জামান মিলন।

এছাড়াও বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন । মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন