মাসুদ রেজা ফয়সাল
বামনা উপজেলা প্রতিনিধিঃ
বরগুনার বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ.এস.এম হারুন অর-রশীদ এর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে ১৩ই আগষ্ট শুক্রবার ১০ টায় বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও তৌহিদি জনতা, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের গণ্যমান্যব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক লোকজন জানাযার নামাজে অংশগ্রহন করেন। এতে ইমামতি করেন বামনা সদর মসজিদের ইমাম।
জানাজা নামাজের পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. হারুন অর রশীদ, সাধারন সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তজা আহসান, প্রাক্তন শিক্ষক আব্দুল হালিম, শিক্ষকদের পক্ষে মোঃ মোশাররফ হোসাইন ।মরহুমের বড় ছেলে এ এস এম তাসনীম। মরহুমের জীবনী নিয়ে স্মৃতি চারন করতে গিয়ে বক্তা ও জানাজায় উপস্থিত হাজারো মানুষের কান্নায় কিছুক্ষণের জন্য স্থবির হয়ে পরে পুরো এলাকা।
জানাজা শেষে উত্তর আমতলী নিজস্ব কবরস্থানে বাবার কবরের পাশে মরহুমের লাশ দাফন করা হয়।
উল্লেখ্য বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ.এস.এম হারুন অর-রশীদ বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল সাড়ে চারটার সময় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)।