• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২১, ০৪:১৪ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

‘খাদ্য ব্যবস্থার রূপান্তর: মানুষের জন্য যুব উদ্ভাবন’
প্রতিপাদ্য বিষয়টি মাথায় রেখে যুব উন্নয়ন অধিদপ্তর ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাধবী রায়। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনবা দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিজান। এছাড়া আরো উপস্থিত EYW প্রকল্পের সমন্বয়ক জনাব মিজানুর রহমান। ওয়েভ ফাউন্ডেশনের ফোকাল পারসন জনাব আনিসুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলো এস.এম.এমদাদ ও অনলাইনে ও অফলাইনে সংযুক্ত ছিলো বিভিন্ন সংগঠনের যুব প্রতিনিধি বৃন্দ। উক্ত যুব দিবস উদযাপন সভায় আলোচনার মূল বিষয়বস্তু ছিল
বিশ্বের সব দেশের সরকারের মধ্যে তাদের দেশের যুবকদের প্রতি মনোযোগ দেওয়া এবং তাদের প্রয়োজনীয়তা পূরণের জন্য সচেতনতা তৈরি করা ।
বাংলাদেশের জন্য দিবসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ বর্তমানে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠিই তরুণ ও যুবক। তারাই উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রকৃত কারিগর। তাই যুবকদের উন্নয়নের দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে।যুবদের উন্নয়নে জাতীয় যুব কাউন্সিল গঠন করতে হবে। তাহলে কর্মসংস্থানের পাশাপাশি তাঁদের ভবিষ্যৎও তৈরি হবে।আলোচনায় করোনাকালে ঘুরে দাঁড়াতে যুবদের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার প্রস্তাব এসেছে। এর অংশ হিসেবে বেকার ভাতা ও উদ্যোক্তাদের সহজে ঋণ দিয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা গড়ে তোলার সুযোগ করে দেওয়ার কথা বলা হয়, ইন্টারনেটের দাম কমানোর কথাও উঠে এসেছে।
এছাড়াও বর্তমানে বর্ষার মৌসুমে গাছ লাগানোর একটা উপযুক্ত সময় তাই উক্ত অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও ওয়েব ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিভিন্ন রকমের ফলের গাছ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।