• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়কে গৌরনদী হাইওয়ে পুলিশের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২১, ০৯:৩৩ পূর্বাহ্ণ
মহাসড়কে গৌরনদী হাইওয়ে পুলিশের লিফলেট বিতরণ

গৌরনদী প্রতিনিধি
বরিশাল-ঢাকা মহাসড়কে সকল প্রকার থ্রি হুইলার চলাচল বন্ধ করতে কঠোর অবস্থান নিয়েছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।
মহাসড়কে থ্রি-হুইলার চালকদের সড়ক পরিবহন আইনের অপরাধ ও শাস্তির পরিমাণ সম্পর্কে অবগত করে থ্রি হুইলার চালকদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে। শুক্রবার সকালে চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভ‚ইয়া। এসময় উপস্থিত ছিলেন সার্জেন্ট মাহাবুবুর রহমান, এএসআই মামুনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।