চরফ্যাশন প্রতিনিধি॥
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এই শ্লোগানে সামনে রেখে আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় পরিবার উন্নযন সংস্থার (এফডিএ)প্রধান কার্যালয়ের আয়োজনে ফলজ গাছের চারা বিতরণ করা হয । সংস্থার ২শত সদস্যদের মাঝে বিনামূল্যে ফলজ চারা বিতরণ করেন পরিবার উন্নযন সংস্থার (এফডিএ) নির্বাহী পরিচালক জনাব মোঃ কামাল উদ্দিন । বিতরণ অনুষ্ঠানে বারমাসি কাটিমন আম, আম্রপালি, আশ্বিনা আম, তেঁতুল(টক), তেঁতুল(মিস্টি), আপেল কুল, আমড়া, সফেদা, বেল, লটকন, হরিতকী, অর্জুন, আমলকী, দেশি আম ছাড়াও ২০ প্রজাতির চারা বিতরণ করেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব জহিরুল হক সহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।