• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শোক দিবস উপলক্ষে তারুণ্যের নলছিটির তিনদিন ব্যাপী দেয়ালিকা প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২১, ১৯:০১ অপরাহ্ণ
শোক দিবস উপলক্ষে তারুণ্যের নলছিটির তিনদিন ব্যাপী দেয়ালিকা প্রদর্শনীর উদ্বোধন

জাতীয় শোক দিবস উপলক্ষে ‘ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুঃ শোকের ৪৬’ শিরোনাম শহরের বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বরে তিনদিন ব্যাপী দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করেছে তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশন।

আজ বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। এসময় উপস্থিত ছিলেন নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস, সাংবাদিক পলাশ হাওলাদার, তারুণ্যের নলছিটির কনভেনর খালেদ সাইফুল্লাহ, কো কনভেনর তাহমিদ আল মাহফুজ, মাহাবুব তালুকদার, আরাফাত হোসেন। পৌর কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ তমাল, দপ্তর সম্পাদক রাব্বি খলিফা, সাঈফ সাইদ, মেহেদী হাসান, সাথী আক্তার, আরাফাত হোসেন, সাব্বির হোসেন, হাসান গাজী, মেহেরাব হোসেন তালুকদার, নাঈম হোসাইন, সুমি আক্তার, জাহিদ মোল্লা, আারিফুল ইসলাম আকাশ প্রমুখ

নলছিটি তরুণদের লেখালেখির প্রতিভা বিকশিত করতে ও বঙ্গবন্ধু কে তুলে ধরতে এ আয়োজন বলে জানান সংগঠনের কনভেনর খালেদ সাইফুল্লাহ। তিনি দলমত নির্বিশেষে সকল কে এ প্রদর্শনী প্রদর্শন করার আহবান জানান।