• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এ বছরের জুলাই ছিল পৃথিবীর ‘উষ্ণতম মাস’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২১, ০৪:৫৪ পূর্বাহ্ণ
এ বছরের জুলাই ছিল পৃথিবীর ‘উষ্ণতম মাস’

ডেস্ক রিপোর্ট:
গত জুলাই মাসকে পৃথিবীর ‘উষ্ণতম মাস’ হিসেবে আখ্যায়িত করেছেবিজ্ঞান বিষয়ক একটি মার্কিন সরকারি সংস্থা। সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।

১৪২ বছর ধরে আবহাওয়ার রেকর্ড সংরক্ষণ করে আসছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। সংস্থাটি জানিয়েছে, বিশ শতকের প্রতিটি মাসে ভূমি ও সমুদ্রপৃষ্ঠের সমন্বিত গড় তাপমাত্রা ছিল ৬০ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট। আর, গত মাসের সমন্বিত তাপমাত্রা এর চেয়ে ১ দশমিক ৬৮ ডিগ্রি ফারেনহাইট বেশি ছিল।

দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড হয়েছিল ২০১৬ সালের জুলাইয়ে। ২০১৯ ও ২০২০ সালের জুলাই মাসেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

বিশেষজ্ঞেরা বলছেন, এই উষ্ণতা বৃদ্ধির নেপথ্যে কাজ করছে জলবায়ু পরিবর্তন।

এনওএএ প্রশাসক রিক স্পিনর‍্যাড এক বিবৃতিতে বলেন, ‘এই তালিকায় প্রথম হওয়া মানে সবচেয়ে পিছিয়ে যাওয়া।’

রিক স্পিনর‍্যাড জানান, জুলাই সাধারণত পৃথিবীর উষ্ণতম মাস। কিন্তু, এ বছরের জুলাই মাসটি ১৮৮০ সাল থেকে এনওএএ রেকর্ড রাখার শুরু থেকে এ পর্যন্ত এক হাজার ৭০০ মাসের মধ্যে উষ্ণতম ছিল।