গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে থানার এসআই অহিদ মিয়া, এএসআই পিনাকি সিকদার ও আসাদুল ইসলাম দক্ষিণ পালরদী গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বিশ্বজিৎ বনিক এবং কাওসার খান কে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। তিনি (ওসি) আরও জানান, গ্রেফতারকৃত বিশ্বজিৎ বনিকের (৩৪) বিরুদ্ধে পাঁচটি এবং কাওসার খানের (৪২) বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে। একইদিন দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।