• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা বোরহানউদ্দিনে জিনের বাদশাহ চক্র দ্বারা প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২১, ১৯:০৪ অপরাহ্ণ
ভোলা বোরহানউদ্দিনে জিনের বাদশাহ চক্র দ্বারা প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ

এম ইসমাইল, ভোলা সদর।।

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় কাচিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ডের বৌদ্ধদের পোল এলাকায়, ১০ ভাই গ্রুপের জিনের বাদশাহ চক্র টি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মাদক গাজা, ইয়াবা সহ বিভিন্ন অপরাধের সাথে জারিত থাকার অভিযোগ রয়েছে।
গত ১৪ ই আগস্ট গণমাধ্যম কর্মীরা সরজমিনে গেলে ১০ ভাই চক্রের মূল হোতা ছাদেক বিশ্বাসের বাড়িতে গিয়ে বিলাশ বহুল অট্টালিকা দেখতে পাওয়া যায়, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা জানান ১০ ভাই গ্রুপের ছাদেক বিশ্বাসের তিন ছেলে বাপ্পি, সোহাগ, জুয়েল এই ব্যাবসার সাথে সক্রিয় রয়েছে, এর মধ্যে বাপ্পির বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে। অপরদিকে ১০ ভাই গ্রুপের রফিকের ছেলে আল-আমীন সহ মো. রাসেল ও মো. সোহাগ ৪ আগস্ট সিআইডি হাতে গ্রেফতার হন।

এই চক্রের অন্যরা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।
স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের জানান এই এই চক্রটি দীর্ঘদিন ধরে বিদেশ পাঠানো, অবাধ্যকে বাধ্য করা, চাকরিতে পদোন্নতি, দুরারোগ্য ভালো করা, দাম্পত্য জীবনে সুখী করা, সহ বিভিন্ন প্রলোভন দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

স্থানীয়রা আরও জানান এই চক্রটি মাত্র ৩ বছরে দিনমজুর থেকে কোটিপতি বনে যায়। সাধারণ জনগণ এই জিনের বাদশাহ চক্রটির হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।