• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ১৩:৫৫ অপরাহ্ণ
ইতালিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

এমডি রিয়াজ হোসেন,ইতালি প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ইতালিস্ত রোম দূতাবাস। বিশ্বব্যাপী করোনার ভয়াবহতার কারনেই এ বছর রোম দূতাবাস অনলাইন প্ল্যাটফর্ম জুম এর মাধ্যমে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেন।অনুষ্ঠানের ১ম পর্বে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ,জাতির পিতা সহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনার জন্য কোরআন খানি, ভিডিও পর্বে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনলাইন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান। শেষে জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত উদ্দেশ্যে অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসী বাংলাদেশী, ইতালী আওয়ামী লীগ, আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।