• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে দোয়া ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ১১:২৭ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে দোয়া ও বৃক্ষরোপণ

চরফ্যাশন প্রতিনিধি॥
গভীর শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ড চরফ্যাশনের উদ্যোগে সকাল নানা আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ছিল মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ এবং ১ হাজার বিভিন্ন ফলজ ও ঔষধী বৃক্ষরোপণ।
অনুষ্ঠানে বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ড চরফ্যাশন ডিভিশন-২ এর উপ বিভাগীর্য় প্রকৌশলি মিজানুর রহমান বলেন, ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে দেশ নেতৃত্ব শূণ্য করাই ছিল ঘাতকদের মূল পরিকল্পনা, কিন্তু জাতির জনকের দুই কন্যা সেদিন বিদেশে ছিলেন বলেই তারা বেঁচে গেছেন। ১৯৭১ সালের ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি মহান আল্লাহ শান্তি বর্ষণ করুন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ড চরফ্যাশন ডিভিশন-২ এর উপসহকারি প্রকৌশলি গন প্রমুখ। পরে পানিউন্নয়ন বোর্ড চরফ্যাশনের বেড়ি বাধে ফলজ চারা রোপন করেন ।