• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ০৭:৫১ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে শোক দিবস পালিত

বাবুগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি শুরু হয় মসজিদে কোরআন তিলাওয়াতের মাধ্যমে।
উপজেলা পরিষদসহ সকল সরকারী, বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান, অফিস সমূহ জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।