• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে এতিম শিক্ষার্থীদের মাঝে উপজেলা চেয়ারম্যানের খাবার বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ১২:০৫ অপরাহ্ণ
উজিরপুরে এতিম শিক্ষার্থীদের মাঝে উপজেলা চেয়ারম্যানের   খাবার বিতরন

উজিরপুর প্রতিনিধিঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান বাচ্চুর উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। রবিবার পৌরসভা ৫নং ওয়ার্ডে জামিয়া কারিমিয়া মুসলিমপাড়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসায় যোহর নামাজ শেষে ১৫ আগষ্টে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। এরপর শতাধিক এতিম শিক্ষার্থীদের নিয়ে একসাথে দুপুরের খাবার খান তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, প্যানেল মেয়র ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া লিটন, সাবেক সভাপতি আঃ রহিম সরদার,সাধারন সম্পাদক মিজানুর রহমান রনি,। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা বজলুর রহমান। মোনাজাত শেষে উপজেলা চেয়ারম্যান বাচ্চু মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা করেন এবং মহমারী করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।