• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ এর জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ০৯:০৫ পূর্বাহ্ণ
জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ এর জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ এর ১৫ আগষ্ট সকল শহীদ এর প্রতি শ্রদ্ধা নিবেদন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে চিত্রাঙ্কন ও জাতির পিতা সম্পর্কিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

তাছাড়া ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সকল শহীদের জন্য ছাত্র-শিক্ষক সমন্বয়ে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলে প্রতিষ্ঠান এর সভাপতি জনাব সালেহ এম শেলী।

দোয়া মাহফিল শেষে দেশ গঠনে জাতির জনকের অবদান উল্লেখ করে এবং করোনা মহামারীতে সচেতনতা বৃদ্ধি বিষয়ে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকের সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।