• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শোক দিবসে ইয়াসিদ ও নোঙর এর দোয়া মাহফিল ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ১৬:৪৪ অপরাহ্ণ
শোক দিবসে ইয়াসিদ ও নোঙর এর দোয়া মাহফিল ও খাবার বিতরণ

আজ শোকাবহ ১৫ ই আগস্ট । জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয় প্রতিবছর। বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী। সপরিবারে নির্মম – নিষ্ঠুর হত্যার ৪৬ বছর আজ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির ললাটে যে কলঙ্কতিলক পরিয়ে দিয়েছিলো সে কলঙ্কতিলক আজ সকলের অন্তরের গভীরে গেঁথেছে ।একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়ার প্রচেষ্টায় ইয়াসিদ ও নোঙ্গরের আজকের আয়োজন। ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করে ইয়াসিদ। কক্সবাজারের খুরুশকুলে এতিমদের রান্না করে একবেলা খাবার খাওয়ানো হয় এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খুরুশকুলের ৬ নং ওয়ার্ডের একটি এতিমখানায় ৫০ জন এতিম শিশুকে ইয়াসিদের ভলান্টিয়াররা নিজ হাতে রান্না করে একবেলা খাবার প্রদান করে।

সে সময় উপস্থিত ছিলেন ইয়াসিদের প্রতিষ্ঠাতা কাইসার হামিদ, এতিমখানার ইমাম এবং মৌলভীগণ। এই শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এই খাবার বিতরণের কর্মসূচির জন্য স্বস্তির একরাশ হাসি ফুটে এতিম বাচ্চা গুলোর মুখে। এবং বঙ্গবন্ধুর দোয়া মাহফিলের জন্য বাচ্চারা বঙ্গবন্ধু শেখমুজিব সম্পর্কে বিষদভাবে জানতে পারে।
বর্তমান পরিস্থিতিতে পড়ে ‘পেট ভরে দুবেলা ভাত খাব’ এই উচ্চারণও যেন থমকে যায়।

এই দিবস আসে প্রতিবছর কিন্তু আসে না ফিরে জাতির জনক বঙ্গবন্ধু শেখমোজিবুর রহমান।