• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শোক দিবসে দুস্থদের নলছিটি বিদ্যুৎ বিভাগের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ১৫:২৩ অপরাহ্ণ
শোক দিবসে দুস্থদের নলছিটি বিদ্যুৎ বিভাগের খাদ্যসামগ্রী বিতরণ

নলছিটি প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়-দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বিদ্যুৎ বিভাগ।

রোববার (১৫ আগস্ট) সন্ধ্যায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) উপজেলা কার্যালয়ে আবাসিক প্রকৌশলী ফিরোজ আহম্মেদ সন্যামতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক সুলতান আহমেদ আকন, উপসহকারি প্রকৌশল আকিব জাভেদ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে উপজেলার বিভিন্ন এলাকার ২৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।