• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা: শালিণ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২১, ১৬:৪৯ অপরাহ্ণ
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা: শালিণ্য

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলতে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে অস্থায়ী কিংবা স্থায়ী নেতিবাচক এবং ইতিবাচক প্রভাব পড়ছে, তার যাবতীয় চুলচেরা বিশ্লেষণকে বোঝাচ্ছে। ইউএনএফসিসিসি (UNFCCC) বৈশ্বিক উষ্ণায়নকে মানুষের কারণে সৃষ্ট, আর জলবায়ুর বিভিন্নতাকে অন্য কারণে সৃষ্ট জলবায়ুর পরিবর্তন বোঝাতে ব্যবহার করে। কিছু কিছু সংগঠন মানুষের কারণে সৃষ্ট পরিবর্তনসমূহকে মনুষ্যসৃষ্ট জলবায়ুর পরিবর্তন বলে। তবে একথা অনস্বীকার্য যে, বিশ্বব্যাপি জলবায়ুর পরিবর্তন শুধুমাত্র প্রাকৃতিক কারণেই নয়, এর মধ্যে মানবসৃষ্ট কারণও সামিল। বাংলাদেশে একাধারে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা সমস্যা, হিমালয়ের বরফ গলার কারণে নদীর দিক পরিবর্তন, বন্যা ইত্যাদি সবগুলো দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হবে এবং হচ্ছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের মাত্রাও অনেক অনেক বেশি।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জার্মান ওয়াচ-এর ২০১০ খ্রিষ্টাব্দে প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স (CRI) অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতির বিচারে শীর্ষ ১০টি ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে প্রথমেই অবস্থান করছে বাংলাদেশ। এই সমীক্ষা চালানো হয় ১৯৯০ থেকে ২০০৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত ১৯৩টি দেশের উপর। উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ২০০৭ এবং ২০০৮ খ্রিষ্টাব্দের প্রতিবেদনেও বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ।জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ততার বিচারে বিশ্বব্যাপী গবেষকগণ বাংলাদেশকে পোস্টার চাইল্ড (Poster Child) হিসেবে আখ্যা দিয়ে থাকেন। তাই জলবায়ুর পরিবর্তনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে শালিণ্য আয়োজন করেছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যক্তির করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সনদ বিতরণ করেন বিশিষ্ট শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর সভাপতি খালেক বিশ্বাস , সহসভাপতি তারিন আফরোজ,সম্পাদক কিশোর চন্দ্র বালা সঞ্চালনায় কোর্স ফ্যাসিলেটর ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর ইনজামুল সাফিন ও এডিএস বরিশাল জেলা কো-অর্ডিনেটর তৌফিক বিন সাদ।