ইতালি প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দোয়া ও আলোচনা সভা করেছে মনফালকোন যুবলীগের নেতৃবৃন্দরা। মনফালকোনের একটি পার্কে সামাজিক দুরত্ব বজায় রেখে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কর্মীবান্ধব যুবলীগ নেতা মোজাম্মেল আলম দিপুর সভাপতিত্বে ও তৌফিক ইসলাম রুবেল এর পরিচালনায়
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআান থেকে তেলাওয়াত, বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় মনফালকোন শহরে বসবাসরত মুজিব আদর্শের সৈনিকরা উপস্থিত ছিলেন। বক্তারা এময় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে। ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল। তাঁরা বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শ আজ ছড়িয়ে পড়েছে সবখানে।পরিশেষে সকল শহীদের আত্নার রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত ও সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।